
চাঁদপুর খবর রির্পোট: শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবিতে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
১৪জুলাই বেলা ১১টায় জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচী’র উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এসময় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ রুবিনা আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলন।




