স্টাফ রিপোর্টার : চাঁদপুরে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে গেল মাদকের প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীদের হাতে হামলা শিকার হয়ে হাসপাতালের বেড়েতে ছটফট করছে স্বামী-স্ত্রী।
মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে জুয়েল ঢালী ও তার স্ত্রী কুলসুমা বেগমের হাত পা ভেঙ্গে দিয়েছে।
ঘটনাটি চাঁদপুর শহরের মঠখোলা আনোয়ার ডেকোরেটরের সামনে এই হামলার ঘটনাটি ঘটেছে। রক্তাক্ত জখম অবস্থায় স্বামী স্ত্রী দুজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসে।
হাসপাতালে ডাক্তার তাদের দুজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে।
আহত জুয়েল ঢালী চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড মটখোলা এলাকার ঢালী বাড়ির মৃত আব্দুল হক ডালির ছেলে।
এই অমানবিক হামলার শিকার হয়ে অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত জুয়েল ডালী ও তার স্ত্রী। আহত সজনরা অভিযোগ করে বলেন, মঠখোলা এলাকা চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় খান ও টেলু খান এলাকায় মাদকের সম্রাজ্য গড়ে তুলেছে। প্রতিদিন বহিরাগত মাদক সেবীরা এলাকায় এসে তাদের কাছ থেকে মাদক ক্রয় করে। এই ঘটনার প্রতিবাদ করলে জুয়েল ঢালিকে একা পেয়ে বেদম মারধর করে। পরবর্তীতে আবারও টেলু খানের নেতৃত্বে শফিক খান, আকাশ গাজী ,সবুজ মিয়া , পারভেজ খান, হৃদয় খান অতর্কিত হামলা চালিয়ে জুয়েল ডালির হাত পা ভেঙ্গে দেয়।
স্বামীকে বাঁচাতে আসলে তার স্ত্রী কুলসুমা বেগমকে শারীরিক নির্যাতন চালিয়ে তারো হাত ভেঙ্গে দেয় সেই মাদক ব্যবসায়ীরা। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
সুপ্রিয় দর্শক ঘটনাটি খুবই দুঃখজনক একই সাথে স্বামী স্ত্রীর দুজনকে হাত-পা ভেঙে দিল। অর্থের অভাবে এখন তারা হাসপাতালে উন্নত চিকিৎসা নিতে পারছে না। যদি কোন হৃদয়বান ব্যক্তি চিকিৎসার খরচ চালিয়ে তাদের একটু সহযোগিতা করেন তাহলে তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
সকলে এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন যাতে করে কোন অসহায় ব্যক্তিরা মাদক ব্যবসায়ীদের হাতে হামলার শিকার হতে না হয়।




