বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের ৩য় তলায় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাও. কোরবান আলী কাসেমী।

তিনি তার বক্তব্যে বলেন, আল্লামা মাও. মামুনুল হকসহ ওলামায়ে কেরামরা যখন দেশের কথা বলে তখনই এ সরকার ওলামাদের বিভিন্ন মামলা দিয়ে জেলে কারাবন্দি করে রাখেন। তেমনি মাও. মামুনুল হককে ৪০টি মিথ্যা মামলা দিয়ে আড়াই বছর কারাগারে বন্দি করে রেখেছেন। অতিশীঘ্রই মাও. মামুনুল হককে মুক্তি না দেয়া হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

তিনি আরো বলেন, বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বর্তমানে দব্যমূল্যর উদ্ধগতির কারণে মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা কার্যালয় হবে ইসলাম ও দ্বীন প্রচারের মূল কেন্দ্রবিন্দু।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. লিয়াকত হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাও. হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাও. আবু জাফর ছিদ্দিকী, মাও. ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মাও. মুফতি নূরে আলম।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন ও পুরাণবাজার বড় মসজিদের সাবেক খতিব মাও. শাহাদাত হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মাও. আবু হানিফ।

এসময উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ- সাধারণ সম্পাদক মাও. শাহাদাত হোসেন, মাও. তারেক হাসান, দপ্তর সম্পাদক মাও. আল আমিন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাও. মোশারফ হোসেন, প্রচার সম্পাদক হাফেজ আবু ইউসুফ, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল কাদের, নির্বাহী সদস্য হাফেজ ক্বারী রশিদ আহমেদ,

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সভাপতি মাও. আব্দুল হান্নান, সহ-সভাপতি মাও. আব্দুর রহমান, হাফেজ হেলাল উদ্দিন, সেক্রেটারী মাও. নূরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস শাহরাস্তি উপজেলা শাখার সেক্রেটারী মাস্টার শাহাদাত হোসাইন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ নিয়ামত হোসাইন, বাইতুলমাল সম্পাদক হাফেজ মোজাম্মেল হকসহ আরো অনেকে।

সম্পর্কিত খবর