মৈশাদীতে লিটন সরকারের মাতার কবর জিয়ারতে সাংবাদিক সোহেল রুশদী

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: লিটন সরকার এর মাতা সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম জহিরুল হক সরকারের সহ-ধর্মীনি রাজিয়া বেগমের কবর জিয়ারত করা হয়েছে।

১৫জুন (বৃহস্পতিবার) বাদ যোহর মরহুমা রাজিয়া বেগমের কবর জিয়ারত করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

কবর জিয়ারত ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

এসময় কবর জিয়ারতে অংশগ্রহন করেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, মরহুমার মেঝো ছেলে মো: রতন সরকার, সেঝো ছেলে ৬নং মৈশাদী ইউপি আ’লীগের সভাপতি মো: লিটন সরকার, ছোট ছেলে মো: রাশেদ সরকার, শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, শাহতলী কামিল মাদরসার অফিস সহকারি মো: শরীফ খান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির অফিস সহায়ক মো: হযরত আলী সহ অন্যান্য মুসল্লীগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

কবর জিয়ারত শেষে তিনি মরহুমার পরিবারের খোজঁখবর নেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, গত ১৪জুন বেলা ১২টা ১৫মিনিটে বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০বছর। তিনি মৃত্যুকালে ৫ছেলে ও ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরে একইদিন বাদ মাগরিব জানাযা শেষে মরহুমাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সম্পর্কিত খবর