
সমির ভট্রাচার্য্য : চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ঐতিয্যবাহী আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মাদক বিরোধী মোটর সাইকেল,ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের মেঘা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
গত ১৩ নভেম্বর ২০২৬ইং শুক্রবার বিকেল ৪টায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাদ ড. জালাল উদ্দিন ।
২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ মজিদ তালুকদারের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্সওয়েল ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার মনজুরুল আহমেদ। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক , মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ।
এ সময়ে প্রধান অতিথি অসুস্থতার কারণে তার পক্ষে বক্তব্যে রাখেন বিএনপির সভাপতি এনামুল হক বাদল । এ সময় উপস্থিত ছিলেন মতলব ক্রীড়া সংসার এ্যাডহক কমিটির সদস্য সচিব এমদাদ হোসপন খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহম্মুদ জিসান সহ দলীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজার হাজার ফুটবলপ্রেমীরা ।
খেলাটি পরিচালনার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, ২নং নায়ের গাও দক্ষিণ ইউনিয়ন যুবদল সহ- সভাপতি মো. ইকবাল হোসেন বৈদ্য, সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, ২নং নায়ের গাও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. কাইয়ুম হোসেন।
শাসরুদ্ধকর ফাইনাল খেলায় ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর একুশে ক্লাব। খেলার ধারা বিবরণী দেন কবির এড মিডিয়ার স্বত্বাধিকারী কবির হোসেন, আশ্বিনপুরের সুপরিচিত ধারাভাষ্যকার মোঃ মোস্তাক ।
খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি মোটরসাইকেল ও রানারআপ ট্রপি ফ্রিজ পুরস্কার তুলে দেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন ও অতিথিরা।



