
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাব এর আয়োজনে আগামী ৫নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় প্রেস ক্লাব মিলনায়তনে (৩য় তলায়) ডায়াবেটিক চিকিৎসা, চক্ষুশিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
গতকাল ২৮ নভেম্বর চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে,ডায়াবেটিক চিকিৎসা, চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এর সদস্যবৃন্দ, সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যগণ চিকিৎসা গ্রহন করতে পারবে।
ডায়াবেটিস চিকিৎসা, চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহনের জন্য প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও তাদের পরিবারবৃন্দকে অনুরোধ জানিয়ছেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
জানা গেছে, চাঁদপুর ২৫০শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসাপাতালের মেডিকেল টিম স্বাস্থ্যসেবা, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল টিম ডায়াবেটিক চিকিৎসা, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক চক্ষু ক্যাম্পের মাধ্যমে চোখের চিকিৎসা গ্রহন করতে পারবেন। এসব সেবা প্রদান করবেন হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ।



