চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী অসুস্থ, হাসপাতালে ভর্তি

চাঁদপুর খবর রিপোট: চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জালাল চৌধুরী অসুস্থ হয়ে চাঁদপুর ২৫০ সয্যা বিশিষ্ট সরকারী জেনারেল হাসপাতালের (আইসিইউতে) চিকিৎসাধীন আছেন।

গতকাল ২৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শে রাত ৮টায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের দ্বিতীয় তলায় (আইসিইউতে) চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে রাত ৯ টায় তাকে দেখতে দ্রুত হাসপাতালে যান,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী,সাধারণ সম্পাদক এম এ লতিফ,সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল,সদস্য মো: আশরাফুল আলমসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী জানান, অসুস্থ অধ্যক্ষ জালাল চৌধুরীর পাশে প্রেসক্লাব থাকবে । তার চিকিৎসার ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা:মাহাবুবসহ চিকিৎসকদের সাথে কথা বলেছি ।তার সুচিকিৎসা নিশ্চিত করতে অনুরোধ করেছি ।
এ সময় নেতৃবৃন্দ তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

সম্পর্কিত খবর