চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু ২নভেম্বর, নিবন্ধনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে আগামী ২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ থেকে শুরু হতে যাচ্ছে জমজমাট ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’।

এবারের প্রতিযোগিতায় চাঁদপুর প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নিতে পারবেন।

ক্রীড়া ইভেন্টসমূহের মধ্যে রয়েছে- ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), ক্যারামবোর্ড (একক ও দ্বৈত) এবং দাবা (একক)।

নিবন্ধন ও এন্ট্রি ফি:
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীদের চাঁদপুর প্রেস ক্লাবে এসে নাম ও নিজ ইভেন্ট লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এন্ট্রি ফি : একক ইভেন্টের জন্য জনপ্রতি ১০০ টাকা এবং দ্বৈত ইভেন্টের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অফিস সহকারীর নিকট এন্ট্রি ফি জমা দিয়ে খাতায় নাম ও খেলার নাম নিশ্চিত করতে হবে।

প্রতিযোগিতার নিয়মাবলি:
১. নির্ধারিত সময়ের মধ্যে এন্ট্রি ফি জমা দিয়ে প্রত্যেক খেলোয়াড় বা দলকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
২. নির্ধারিত সময়ে খেলায় উপস্থিত থাকতে হবে; অন্যথায় বিপক্ষ দল বা খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করা হবে।
৩. টুর্নামেন্টের সূচি অনুযায়ী খেলা পরিচালনা করতে হবে। নিজস্ব সিদ্ধান্তে সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই।
৪. সব ইভেন্ট নকআউট (হারলেই বাদ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ক্যারমবোর্ড ও ব্যাডমিন্টন (একক ও দ্বৈত) এবং দাবা খেলা ৩ সেটের ম্যাচ হবে, যার মধ্যে ২ সেট জয়ী দল বিজয়ী বলে বিবেচিত হবে। দাবা খেলায় প্রতি সেট ৩০ মিনিটের মধ্যে শেষ করতে হবে।
৫. ক্রীড়া প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো বিষয়ে ক্রীড়া পরিচালনা উপকমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
যোগাযোগ :
প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে নিম্নোক্ত পরিচালনা কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে:

* এম আর ইসলাম বাবু (০১৯৮১২৪০৪০৮)
* অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম (০১৭১২৭৩০৯৩১)
* তালহা জুবায়ের (০১৮১৬৩৪৫৩০৯)
* কে এম সালাউদ্দিন (০১৮১৬-০৬১৬১৩)
* মো. আশরাফুল আলম (০১৮১৮-২৩২১০৭)
* সেলিম রেজা (০১৭১২-৪০৮০০৬)
* শরীফুল ইসলাম (০১৮২০৯১২২৭০)
* মাজহারুল ইসলাম অনিক (০১৬৭১৯৬৭৪৭১)
* হাসান মাহমুদ (০১৭৯১১-০৫৬১৫২)
* আহম্মদ উল্লাহ (০১৮২৮৫৫৮৭২৯)

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্রীড়া উৎসব সফল করার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত খবর