শাহতলীতে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে শাহতলী এক্সপ্রেস ক্লাবের উদ্যোগে শহীদ জিয়ার স্মরণে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক এবং জিলানী চিশতী কলেজের গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম বাকের খন্দকার; ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান স্বপন মাহমুদ;

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য ও ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কালাম মিজি; চাঁদপুর সদর উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম (বাবলু)।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শাহতলী এক্সপ্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ মেগা ফাইনালকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর