
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ও ব্যবহার সম্পর্কে ধারণা দিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
আগামী ৬ নভেম্বর (শুক্রবার বাদ জুমা থেকে সন্ধ্যা পর্যন্ত) ও ৭ নভেম্বর (শনিবার সাড়ে ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ) চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, মাঠপর্যায়ের সাংবাদিকসহ প্রায় শতাধিক আমন্ত্রিত সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সঙ্গে ০১৭১১০১৩৪৪৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হলো।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রশিক্ষক দল। অন্যান্য সদস্যেরা হলেন : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক, প্রভাষক, তানভীর আহমেদ। যেসব বিষয়ে প্রশিক্ষণ প্রধান করবেন : Ethical Use of AI in Journalism, Use of UGC and Crowdsourcing Content in Journalism, Ethics and Principles of Journalism in the age of Social Media and AI, Introduction to Basics Graphics in Journalism। চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনের (তৃতীয় তলা) এ প্রশিক্ষণে চাঁদপুর প্রেস ক্লাব কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত সাংবাদিকরা অংশগ্রহণের সুযোগ পাবেন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর সংবাদ সংগ্রহ ও সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আমন্ত্রিত প্রশিক্ষণার্থী সাংবাদিকদের নির্ধারিত তারিখে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। প্রসঙ্গত : চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে এই প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে সাংবাদিকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।



