শাহরাস্তির রাগৈ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাগৈ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।

অনুপ্রেরণামূলক বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ড. মোহাম্মদ শাহ মিরান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং রাগৈ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. মোহাম্মদ আবু ইউসুফ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং বিদ্যালয়ের গুণী প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্পর্কিত খবর