শাহরাস্তির সূচিপাড়া ডিগ্রি কলেজে নবীন-বরণ অনুষ্ঠানে

স্বপন কর্মকার মিঠুনঃ জ্ঞান অর্জন আর মানব সম্পদ বৃদ্ধির জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হয়। এমন প্রস্তাব দিবেন যেন জাতীর প্রত্যাশা পূরণ হয়।

১০ অক্টোবর শনিবার, উপজেলার সুচিপাড়া ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবিনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিতে গিয়ে চাঁদপুর-৫ আসন (শাহরাস্তি – হাজিগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক ওই কথা বলেন।

সূচিপাড়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হাসান আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, কলেজ বিদুৎসাহী সদস্য মোঃ শাহাদাত হোসেন। প্রাক্তন ছাত্র বর্তমান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোঃ নুরনবী, আররাফী বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটে ছাত্র আররাফীড়।

সূচিপাড়া ডিগ্রি কলেজ বাংলা বিভাগের সহকারি অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মনির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মোয়াজ্জেম হোসেন।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সেক্রেটারী মোঃ সেলিম পাটোয়ারী লিটন, ওসি মীর মাহবুবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান হাসিনা

আক্তার, ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আকবর বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার মজুমদার, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদল সভাপতি আলী আজগর মিয়াজি, সিনিয়র যুগ্মসম্পাদক সাহেদুল ইসলাম মজুমদার সোহেল, ছাত্রদল সভাপতি এবি এম পলাশ, চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদল সভাপতি আলী আজগর মিয়াজি। এছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলায় ডাকাতিয়া নদীর উপর চিতোষী, খিলা ও সূচিপাড়ায় দ্রুত নতুন ব্রীজ নির্মাণ করার কথা তুলেধরেন। এছাড়া সূচিপাড়া ডিগ্রি কলেজে নতুন একাডেমিক ভবন, মসজিদ নির্মাণ, বিশুদ্ধ পানিয় ব্যবস্থাসহ নানান কাজ করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে কলেজের পক্ষে পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষ প্রধান অতিথিকে সমমাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়া উপস্থিত বিশেষ অতিথিদের সমমাননা ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরন করা হয়।
অনুষ্ঠানের মাঝে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সমমাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা কলেজ শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সম্পর্কিত খবর