নিযিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুর জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল

চাঁদপুর খবর রিপোর্ট : সারা দেশে নিযিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ‘গুপ্ত’দের নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) সকালে চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন পাটোয়ারী ও সেক্রেটারী মো. জিয়াউর রহমান সোহাগের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদ জানান। মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে তারা রাজপথে থেকে তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।

সম্পর্কিত খবর