
স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বাতিল ও এডহক কমিটি গঠনের বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শকের স্বাক্ষর যুক্ত গভর্নিং বডি বাতিল ও এডহক কমিটি গঠনের চিঠির কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (২৭ সেপ্টেম্বর) রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের এ আদেশের ফলে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক সোসাইটির পরিচালিত প্রতিষ্ঠানের গভর্নিং বডি বাতিল ও এডহক কমিটি গঠনের বিষয়ে দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত রয়েছে।
ফলে সোসাইটি কর্তৃক পরিচালিত কমিটির প্রতিষ্ঠান পরিচালনায় বাঁধা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সিপন মিয়ার স্বাক্ষরিত স্মারক নং—ক.প/কমিটি/চাঁদ/৮০৪-এর মাধ্যমে চাঁদপুর আল-আমিন সোসাইটি কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বাতিল এবং এডহক কমিটি গঠনের বিষয়ে চিঠি দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে চিঠিটির কার্যকারিতা স্থগিত চেয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) হাইকোর্টে রিট আবেদন করা হয়। আল-আমিন সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ইমরান হোসেনের ল’ইয়ার্স সার্টিফিকেটের কপি থেকে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সিপন মিয়ার স্বাক্ষরযুক্ত স্মারক নং—ক.প/কমিটি/চাঁদ/৮০৪-এর মাধ্যমে গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বাতিল ও এডহক কমিটি গঠনের যে চিঠি দেওয়া হয়েছিল, তার কার্যকারিতার ওপর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন।
তাদের দেওয়া তথ্যমতে, রিট পিটিশন নং-১৩৭৯১/২০২৬-এর পরিপ্রেক্ষিতে ২৭ সেপ্টেম্বর দ্বিপক্ষীয় শুনানি শেষে কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারক নং ক.প/কমিটি/চাঁদ/৮০৪-এর চিঠির কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। একই সঙ্গে রেসপনডেন্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।




