চাঁদপুরে এডিসি জেনারেল এরশাদ উদ্দিনের দায়িত্ব হস্তান্তর : রেলভবনে বদলি

চাঁদপুর খবর রিপোট : চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনকে সম্প্রতি ঢাকা রেলভবনে বদলি করা হয়েছে। নতুন কর্মস্থলে দু ‘একদিনের মধ্যে যোগদান করবেন বলে সূত্র জানিয়েছে । গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) চাঁদপুরে তার শেষ কর্মদিবস ছিল। একই দিনে তিনি চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে তিনি চাঁদপুর পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন ।

গতকাল চাঁদপুর জেলা প্রশাসন কাযালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেন । তিনি দীর্ঘদিন ২বছর যাবত চাঁদপুরে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপুন দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, মো. এরশাদ উদ্দিন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সহ বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন। বদলির আদেশ অনুযায়ী তিনি ঢাকা রেল ভবনে নতুন কর্মস্থলে দুএকদিনের মধ্যে যোগদান করবেন।

সম্পর্কিত খবর