
মতলব প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণে সোহাগ (নাম) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের আচলছিলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আচলছিলা খলিফা বাড়ির দিনমজুর আনোয়ার উল্লাহর ছেলে সোহাগ আর্থিক দেনা ও কিস্তির টাকা পরিশোধ নিয়ে চাপের মধ্যে ছিলেন। গত ২৬ সেপ্টেম্বর রাতে বাড়ির পাশের একটি আমগাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
এলাকাবাসী জানান, সোহাগ দীর্ঘদিন ধরে আর্থিক দেনায় জর্জরিত ছিলেন। এর আগে তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও স্থানীয়রা দাবি করেন।
এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।




