
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বর্তমান ও নবাগত অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) দায়িত্ব রদবদল করা হয়েছে।
গতকাল ২৭ সেপ্টেম্বর (রোববার) চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
জানা গেছে, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নবাগত কর্মকর্তা দেবাশীষ চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) ও বিকল্প কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একরামুল ছিদ্দিককে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং বিকল্প কর্মকর্তা হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
নাজমুন নাহারকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিকল্প কর্মকর্তা হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া উজালা রানী চাকমাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বিকল্প কর্মকর্তা হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখিত দায়িত্ব অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, চাঁদপুরের বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনকে রেল ভবনে বদলি করা হয়েছে। গতকাল ২৭ সেপ্টেম্বর চাঁদপুরে তার শেষ কর্মদিবস ছিল। একই দিন তিনি চাঁদপুরে তার দায়িত্ব হস্তান্তর করেন।




