চাঁদপুর চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি সেলিম, সম্পাদক হারুন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ১০নং চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে মো. সেলিম হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে মো. হারুন হাওলাদার বিজয়ী হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে সমিতির মোট ১৭৩ জন ভোটারের মধ্যে ১৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে ভোট গণনা করা হয়। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ১৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। বাকি ১১টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সভাপতি পদে ‘আম’ প্রতীকে মো. সেলিম হাওলাদার ৮৭ ভোট পেয়ে বিজয়ী হন।

তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. ইউনুছ খান ‘মোমবাতি’ প্রতীকে পেয়েছেন ৭৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ‘প্রজাপতি’ প্রতীকে মো. হারুন হাওলাদার ১৩২ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান ‘গোলাপফুল’ প্রতীকে পেয়েছেন ৩১ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য ১১ জন কর্মকর্তা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ বেপারী, সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নুরু কাজী, যুগ্ম সম্পাদক মমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ গাজী, কোষাধ্যক্ষ মো. মানিক ঢালী, দপ্তর সম্পাদক মো. ফারুক, প্রচার সম্পাদক মো. বেলায়েত খান এবং কার্যনির্বাহী সদস্য আরিফ, মো. সাইদ শেখ ও ফয়সাল মিজি।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ শাহ মোহাম্মদ আব্দুল কুদ্দুস। সদস্য সচিব ছিলেন মো. সাইফুল ইসলাম (রতন)। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. বাচ্চু হাওলাদার, আলহাজ কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান (লিটু), মো. শাহীন ভূঁইয়া, মো. শাহীন চৌধুরী, মো. নজরুল ইসলাম (সেকুল) ও অ্যাডভোকেট মো. খোরশেদ আলম সোহাগ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন পরিষদের সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সম্পর্কিত খবর