
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বেগম জামে মসজিদে জুমার নামাজ শেষে আল আমিন সোসাইটির লিফলেট বিতরণকে কেন্দ্র করে আল-আমিন একাডেমির পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ওমর ফারুককে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে লিফলেট বিতরণের সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফয়েজ আহম্মেদ দৈনিক চাঁদপুর খবরকে জানান, আল-আমিন একাডেমির পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ওমর ফারুক থানা হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




