চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমানের ছোট ভাইয়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান মিয়াজীর ছোট ভাই ওসমান মিয়াজী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের অপর ছোট ভাই ও স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, শুক্রবার বাদ জুমা ধানুয়া মিয়াজী বাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। ওসমান মিয়াজীর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

সম্পর্কিত খবর