
মনিরুল ইসলাম মনির : দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ছেংগারচর স্কুল মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি ছেংগারচর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশ থেকে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
মিছিল ও সমাবেশে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, লিটন পাটোয়ারী, মুরাদ বেপারী ও মো. সুমন প্রধান উপস্থিত ছিলেন।
এছাড়া ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী, সদস্য সচিব আশরাফুল আলম, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
মিছিল ও সমাবেশকে ঘিরে ছেংগারচর বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।




