বহরিয়ায় ব্যাংক এশিয়া আউটলেট শাখার শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজার ব্যাংক এশিয়া আউটলেট শাখার শুভ উদ্বোধন,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৫’সেপ্টেম্বর শুক্রবার বাদ আছর আউটলেট শাখার উদ্বোধনী মিলাদ ও দোয়ার পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার এ্যাজেন্ট ব্যাংকিং ডিস্ট্রিক্ট ম্যানেজার আরিফুর জামান।

অত্র ব্যাংক এশিয়ার আউটলেট শাখার প্রধান ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমানের সঞ্চলনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বালিয়া বাজার ব্যাংক এশিয়ার প্রধান ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান খান, এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম নূরু ভূঁইয়া, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শাহিন পাটওয়ারী,সদর বালিয়া,চান্দ্রা বাজার,হরিনা বাজার ও হাইমচর উপজেলার আনন্দ বাজার, কালা চৌকিদার মোড় সহ আংশিক ব্যাংক এশিয়া এজেন্ট শাখার প্রধান গনরা।

দোয়া ও মিলাদ শেষে ফিতা কেটে শুভ উদ্বোধনীর মধ্যে দিয়ে ব্যাংকের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় বহরিয়া বাজার ব্যাংক এশিয়া আউটলেট শাখার পরিচালক মোঃ মাহবুবুর রহমান বলেন-এটি সেবা মূলক প্রতিষ্ঠান।

এখানে আপনার কষ্টের উপার্জিত আমানতের টাকা আপনি জমা কিং উত্তোলন করতে পারবেন। এবং সকল ধরনের সহয়তা পাবেন। কোন ধরনের হয়রানি হবেন না, আপনি আপনার নামে সকল ধরনের সঠিক কাগজ পত্র নিয়ে একাউন্ট করুন, সঠিক ও হয়রানি বিহীন,নির্বিঘ্নে আপনি আপনার টাকা উত্তোলন করেন।

সম্পর্কিত খবর