চাঁদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিবাদ মিছিল আজ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহরের দলীয় কার্যালয় থেকে বের হওয়ার কথা রয়েছে। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

দলীয় সূত্রে জানা গেছে, মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সংগঠনগুলোর নেতৃবৃন্দ সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের যথাসময়ে দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত খবর