চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার দেড়যুগ পূর্তি উৎসব

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার দেড়যুগ পূর্তি উৎসব উপলক্ষে দ্বিতীয় সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড ও প্রথম সেরা আবৃত্তি শিল্পী প্রতিযোগিতা দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড থেকে ২৫ জন প্রতিযোগীর মধ্যে ১৮জন প্রতিযোগী ফাইনাল পর্বে উঠে আসে।

অপরদিকে প্রথম সেরা আবৃত্তি শিল্পী প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড থেকে ক বিভাগের ২৩ প্রতিযোগীর মধ্যে ১২ জন প্রতিযোগী ফাইনাল পর্বে উঠে আসে এবং একই ভাবে খ বিভাগ থেকে ৯ প্রতিযোগীর মধ্যে ৬ জন প্রতিযোগী ফাইনাল পর্বে উত্তীর্ণ হয়। সেরা কণ্ঠ শিল্পী প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঈনুদ্দিন লিটন ভূঁইয়া ও চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলমগীর হোসেন বাহার।

আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মোস্তফা কামাল যাত্রা ও বাংলা বিভিাগের শিক্ষক শাহনাজ এমদাত সাথী। সেরা কণ্ঠ শিল্পী প্রতিযোগীতায় ফাইনাল পর্বে আসা প্রতিযোগিরা হলো, পুনম চক্রবর্তীমতলব উপজেলা, মেঘা ঘোষ চাঁদপুর সদর, পৃথুলা মজুমদার ফরিদগঞ্জ উপজেলা, আদিত্য দাস শাহরাস্তি উপজেলা, প্রত্যাশা আর্চায্য প্রাচী হাজীগঞ্জ উপজেলা, প্রজ্ঞা পাল চাঁদপুর সদর, কাজী কাবিসা চাঁদপুর সদর, অর্না মজুমদার চাঁদপুর সদর, শ্রদ্ধা গোস্বামী চাঁদপুর সদর, অনন্ত দে অপু হাজীগঞ্জ উপজেলা, দেবরাজ সরকার চাঁদপুর সদর, স্বর্ণালী সরকার চাঁদপুর সদর, কৃষ্ণকলি দেবনাথ চাঁদপুর সদর, সানজিদা আলম সাঞ্জু চাঁদপুর সদর, মৌমিতা সাহা হাজীগঞ্জ উপজেলা, নিয়ন্তা সরকার চাঁদপুর সদর, শ্রাবন দাস চাঁদপুর সদর ও আরুশি সরকার চাঁদপুর সদর।

তৃতীয় রাউন্ড প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হাজীগঞ্জ উপজেলার অনন্ত দে অপু, দ্বিতীয় স্থান চাঁদপুর সদর উপজেলার কৃষ্ণকলি দেবনাথ ও তৃতীয় স্থান একই উপজেলার কাজী কাবিসা। আবৃত্তিতে ক বিভাগে ফাইনাল রাউন্ডে আসা প্রতিযোগিরা হলো, ওয়াশফিয়া আলম আরিশা চাঁদপুর সদর, ইয়াস ইকবাল চাঁদপুর সদর, সুপ্রতীম নন্দী অহন চাঁদপুর সদর, আফিয়া সিদ্দিকা আইদাহ্ চাঁদপুর সদর, ইন্তিহা ইকবাল চাঁদপুর সদর, আনাবিয়া আনোয়র সাবিহা চাঁদপুর সদর, যাওয়াতা জারীন সুবাহ্ চাঁদপুর সদর, মো. রাশীদুল ইসলাম চাঁদপুর সদর,

শাহরীন ইউসরা চাঁদপুর সদর, মীরসাব মাহবীর শেখ চাঁদপুর সদর, মুহতাদী শাফী চাঁদপুর সদর ও সিদরাতুল মুনতাহা চাঁদপুর সদর। আবৃত্তিতে খ বিভাগে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিরা হলেন, সাহেলা মেহজাবীন ছোঁয়া চাঁদপুর সদর, মিফতাহুল জান্নাত ফরিদগঞ্জ উপজেলা, মাহজেবিন জান্নাত ফরিদগঞ্জ উপজেলা, জিনিয়া ইসলাম চাঁদপুর সদর, সুরমা আক্তার চাঁদপুর সদর ও ইয়ামিন খান চাঁদপুর সদর।

সম্পর্কিত খবর