চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বাড়াতে বৃক্ষরোপণে কর্মসূচী ও র‍্যালি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বাড়াতে বৃক্ষরোপন কর্মসূচী ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৩সেপ্টেম্বর সকালে চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাঙ্গনে চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিমের নেতৃত্বে র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি ও বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহন করেন চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি এডহক কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,সদস্য পিপি এড:কোহিনুর বেগম , সদস্য তমাল কুমার ঘোষ , সদস্য ডা:জাহাংগীর হোসেনসহ অন্যান্যরা।
র‍্যালি শেষে সোসাইটির কার্যালয়ে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সোসাইটির এডহক কমিটির সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
র‍্যালি শেষে চাঁদপুর শহরের মেথা রোডে সোসাইটির উদ্যোগে বৃক্ষ রোপন করে করা হয়।

সম্পর্কিত খবর