
চাঁদপুর খবর রিপোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলী থেকে মাদকসেবী ও ব্যবসায়ী মো: ফয়সাল(৩২)কে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
১৬সেপ্টেম্বর রাত ১০টায় পূর্ব শাহতলী রেল লাইনের উপর থেকে এলাকাবাসীর সহযোগিতায় চাঁদপুর মডেল থানার এ এস আই কাউছার তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, এলাকাবাসী ফয়সাল নামের মাদক সেবীকে আটক করে আমাদের খবর দেন। আমরা পুলিশ ফোর্স পাঠিয়ে মাদক সেবীকে থানায় নিয়ে আসি। তার ডোপ টেস্ট করা হবে। আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।




