চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন হুইপ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচিতে অংশ নেন। বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান,
পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

সম্পর্কিত খবর