
চাঁদপুর খবর রিপোর্ট : মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
রোববার (১৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় কুমিল্লা ও চাঁদপুর জেলার রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
হাজী মোস্তাক মিয়া ও অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মধ্যে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় হয়। সাক্ষাৎ শেষে তাঁরা রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




