শাহতলী বাজারের ব্যবসায়ী হারুন বেপারীর দাফন সম্পন্ন

চাঁদপুর খবর রিপোট: চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মো: মামুন বেপারীর পিতা মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হামানকর্দ্দী বেপারী বাড়ি নিবাসী শাহতলী বাজারের ব্যবসায়ী হারুন বেপারীর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে৷

১২সেপ্টেম্বর (শনিবার) বাদ আসর শাহতলী কামিল মাদরাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷।

শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ও অংশগ্রহন করেন বাগাদী আহম্মদিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মোহাম্মদুল্লা, সহকারি অধ্যাপক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো: জাকির হোসেন, মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সালেহ মো: অলি পাটওয়ারী,

শাহতলী কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সমাজসেবক মো: বাবুল ভূইয়া ভূট্টো, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক কাজী রাসেল, মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: মাহবুব খান বাবলু, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও শাহতলী বাজারের ব্যবসায়ী মো: নুরুল ইসলাম, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নেছার আহম্মেদ খান, শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর পাটওয়ারী,

হামানকর্দ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: তাজুল ইসলাম, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, হিসাব সহকারি মো: মেহেদী হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের হিসাব সহকারি মাওলানা মামুন হোসাইন, মরহুমের বড় ছেলে মো: মামুন বেপারী, বড় জামাতা মো: মাহফুজ, মেঝো জামাতা মো: রাসেল তালুকদার, ছোট জামাতা পুলিশের এসআই মো,: মাইনুদ্দিন ছোট ছেলে মো: আরাফাত বেপারী সহ বাজারের ব্যবসায়ীগণ ও সহ মুসল্লীগণ।

১২সেপ্টেম্বর রাত সাড়ে ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৮বছর ১১মাস ৩দিন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ও ৩মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷

এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সম্পর্কিত খবর