মতলবে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান : ১০ হাজার টাকা অর্থদণ্ড

সমীর ভট্টাচার্য : মতলব দক্ষিণ উপজেলা সদরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, এভারকেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, দি মদিনা প্যাথলজি এবং গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা। অভিযানে উল্লেখিত ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে এক্স-রে মেশিন পরিচালনার জন্য টেকনিশিয়ান না থাকায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে দি মদিনা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা। তিনি জানান, অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোশাররফ হোসেন হিমেল এবং থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর