হামানকর্দ্দি সপ্রাবিতে মা সমাবেশ ও ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৫৪ নম্বর হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নুরুল আমিন খান (পিন্টু)-এর সভাপতিত্বে এবং গৌতম চন্দ্র শীলের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল ইসলাম পবিত্র কোরআন তেলাওয়াত করেন। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহাবুব আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহাবুবুর রহমান স্বপন, ৫০ নম্বর মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত কর, মো. কাশেম খান, তপন খান, শাহিন মজুমদার, মাহবুব আলম, ফাতেমা বেগম, কাজল বেগম ও সীমা রানী। এ ছাড়া উপস্থিত ছিলেন মো. নুরুলজ্জামান খান বাবলু, তিতু মিজি, পলাশ পাটওয়ারী,

মো. রাছেল মিয়া, রুবেল বেপারী, মুকুল খান, রাজ্জাক গাজী, সাইফুল ইসলাম বাবুল, তপন খান ও মো. মহাসিন মিয়া। সভায় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর