আজ পূর্ব শাহতলী মাদক বিরোধী সুধী সমাবেশ

চাঁদপুর খবর রির্পোট: আজ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলী মাদক বিরোধী প্রতিরোধ কমিটি’র উদ্যোগে শাহতলীতে মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ ৮ই সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৩টায় সদর উপজেলার পূর্ব শাহতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মাদক বিরোধী সুধী সমাবেশ হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল কবির।
সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মু: মিজানুর রহমান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফয়েজ আহম্মেদ, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি দেওয়ান মো: শফিকুজ্জামান, চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি মো: খলিলুর রহমান গাজী।

সমাবেশে এলাকার সচেতন নাগরিকদের অংশগ্রহনের জন্য আহ্বান জানিয়েছেন ৪নং ওয়ার্ড (শাহতলী) বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান,সাধারণ সম্পাদক আজিজ মিজি ও ডিবি কর্মকর্তা (অব:) মো: সাইফুল কবির চৌধুরী।

সম্পর্কিত খবর