
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মানিক মাঝি ও তার ভাই রায়হান মিজিকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা গেছে। পুলিশের দাবি, আটক দুজন মাদক সেবনের সঙ্গে সম্পৃক্ত।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ভাইকে আটক করা হয়।
আটকের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




