চাঁদপুরে সরকারি প্রকল্পের কাজ ও কার্ড দেওয়ার নামে টাকা চাইলে তথ্য দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলায় গভীর নলকূপ স্থাপন ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের কাজ কিংবা সরকারি যেকোনো ধরনের কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি টাকা দাবি করলে তার বিরুদ্ধে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

এক বিশেষ বার্তায় তিনি বলেন, গভীর নলকূপ ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের কাজসহ সরকারি যেকোনো সুবিধা বা কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কেউ টাকা দাবি করলে তার নাম, ঠিকানা ও ঘটনার সঠিক তথ্য সংশ্লিষ্টদের জানানোর জন্য অনুরোধ করা হলো।

তিনি বলেন, সরকারি সেবা ও সুবিধা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অর্থ লেনদেনের সুযোগ নেই। তাই কেউ এ ধরনের অর্থ দাবি করলে তার পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সঠিকভাবে জানানোর আহ্বান জানানো হচ্ছে।

মো. হযরত আলী ঢালী
সাধারণ সম্পাদক
চাঁদপুর সদর উপজেলা বিএনপি

সম্পর্কিত খবর