
প্রেস বিজ্ঞপ্তি : অতি সম্প্রতি চাঁদপুর জেলা ও পৌর কমিউনিটি পুলিশিং কমিটির যে নূতন কমিটি গঠন করা হয়েছে, সে কমিটিকে অভিনন্দন জানিয়েছে চাঁদপুর শহরের ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর অঞ্চল-৫-এর মাসিক সভায় এ অভিনন্দন জানানো হয়। সভাপতির বক্তব্যে অঞ্চল সভাপতি কাজী শাহাদাত বলেন, দেওয়ান মো. শফিকুজ্জামান ও সুফী খায়রুল আলম খোকনের নেতৃত্বে জেলা কমিটি এবং শাহেদুল হক মোর্শেদ ও নেপাল সাহার নেতৃত্বে পৌর কমিটি নতুন উদ্যমে কাজ শুরু করে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হবে। আমরা এ দুটি কমিটির সক্রিয়তা প্রত্যাশা করছি।




