
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশন ও জাফরানি স্পোর্টিং ক্লাবের দাপ্তরিক কার্যালয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ফিতা কেটে মহামায়া পশ্চিম বাজার আড়ি বাড়ি ব্রিজ সংলগ্ন উক্ত অফিস উদ্বোধন করেন।
সংগঠনের চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী ও জাফরানি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা আন্তর্জাতিক প্রযুক্তিবিদ ড. কামরুল আহসান সোহেল। উদ্বোধকের বক্তব্য রাখেন ক্লীন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা ও পরিচালক চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
জাফরানি স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল হক সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের প্রদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার, উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম বাকের খন্দকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আমিন সুমন প্রমূখ। অনুষ্ঠানের বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং সমাজের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজ থেকে সব ধরনের অন্ধকার দূর করতে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
কেক কাটা এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টাহরখিল এলাকায় জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় এবং টাহরখিল মোহাম্মদীয়া জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়। চাঁদপুর বেগম মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান এর দোয়া মোনাজাত পরিচালনায় উক্ত কাজের শুভ উদ্বোধন করেন মরহুম জাফর উল্যাহ পাটওয়ারীর সহধর্মিণী খন্দকার সেলিনা আক্তার রানী।
উক্ত কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিশু হাসপাতালের সাবেক ডিডি শাহআলম সুমন সাজু, ডেফোডিল গ্রুপের জীবিকা চাঁদপুর প্রকল্পের ম্যানেজার আসাদুল্লাহ খান গালিব, মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমেদ, করবন্দ আল আমিন দাখিল মাদ্রাসার সুপার মোঃ তাজুল ইসলাম, জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম হোসেন মিজি, চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, সাবেক ফুটবলার ও প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, বিশিষ্ট সমাজসেবক বাবুল পাটওয়ারী, সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক আফজাল পাটওয়ারী সহ উক্ত সংগঠনের অন্যান্য সদস্য এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।




