চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় আজ এবং কাল বিদ্যুৎ থাকবে না

চাঁদপুর খবর রিপোট: চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় আজ শুক্র ও আগামী কাল শনিবার নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগের প্রয়োজনীয় কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে বলে জানা গেছে। বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিক্রয় ও বিতরণ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান ভূঞা গতকাল দৈনিক চাঁদপুর খবর পত্রিকাকে জানান আজ শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে—বিষ্ণুদী, মাদ্রাসা রোড, ব্যাংক কলোনি, জি.টি. রোড উত্তর, জি.টি. রোড দক্ষিণ, ফরিদগঞ্জ বাইপাস সড়ক, আনন্দবাজার, মেঘনা বাজার, কাশিমবাজারসহ আশপাশের এলাকা।

নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এসব এলাকার বাসিন্দাদের সাময়িক দুর্ভোগ পোহাতে হতে পারে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালীন সময়ে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সম্পর্কিত খবর