
চাঁদপুর খবর রিপোট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী বলেন, অভিভাবক সমাবেশে মায়েরা উপস্থিতির জন্য ধন্যবাদ জানাচ্ছি। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। তিনি শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফল অর্জনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আজকের এই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। আমাদের গতানুগতিক পড়ালেখার পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে।
সোহেল রুশদী বলেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা এ প্রতিষ্ঠানের খোঁজখবর রাখেন। যারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকবে এবং ভালো ফলাফল করবে, তাদের পুরস্কৃত করা হবে। একইভাবে যেসব বিষয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে, সেসব বিষয়ের শিক্ষকদেরও পুরস্কৃত করা হবে। পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হবে। অসহায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন প্রয়োজন হলে আমাকে বলবে, আমি শিক্ষা উপকরণ দিব।
তিনি বলেন, প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষায় যেসকল ছাত্রীরা অকৃতকার্য হবে, তাদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাত্রী বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় অকৃতকার্য হলে তাকে পরবর্তী শ্রেণিতে উন্নীত করার বিষয়েও যথাযথ ব্যবস্থা নিতে হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে। শতভাগ শিক্ষার্থী যাতে পাস করে, সেভাবে পাঠদান নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য মাসে অন্তত একটি পরীক্ষা নেওয়া উচিত। প্রয়োজনে সাপ্তাহিক মডেল টেস্টেরও আয়োজন করা যেতে পারে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ঘোষিত নজরুল বর্ষ যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নজরুল বর্ষের কর্মসূচি পালন করতে হবে। যে সকল বিষয়ে ফলাফল আশানুরুপ হবে না, সে সকল শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
সমাবেশে বক্তব্য দেন জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, সহকারী অধ্যাপক মো. হানিফ মিয়া , সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, মেহেরুন্নেছা, সহকারী শিক্ষক দীপঙ্কর দে, মুহা. আবদুল মান্নান, মো. নেছার আহমেদ খান, সহকারী শিক্ষিকা মানছূড়া আক্তার, সহকারী শিক্ষক মাহবুব আলম গাজী, প্রমথ সরকার, মনির হোসেন, সহকারী শিক্ষিকা বিথী আক্তারসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।




