
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারকে নরসিংদী পৌরসভায় বদলি করা হয়েছে। তাঁর স্থলে চাঁদপুর পৌরসভায় নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে নরসিংদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানকে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-১ কর্মকর্তাদের নিজ নিজ বদলিকৃত কর্মস্থলে শাখা) থেকে গত ৩১ আগস্ট এই বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যুগ্ম সচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত ওই আদেশে আগামী ৭সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।




