চাঁদপুর থিয়েটার ফোরামের নাট্যোৎসবের নবম দিন

স্টাফ রিপোটার : নজরুল বর্ষ উপলক্ষে ১০ দিন ব্যাপী চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে নাট্যোৎসবের নবম দিনে সংগীতানুষ্ঠান, শুভেচ্ছা পর্ব ও নাটকের মধ্য দিয়ে আনন্দের মাঝে অতিবাহিত হয়েছে। এই প্রথম চাঁদপুর শহরে একক অভিনয়ের নাটক মঞ্চস্হ হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৫ টায় শুভেচ্ছা পর্বের আলোচনা সভায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও থিয়েটার ফোরামের সাধারন সম্পাদক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,প্রধান অতিথি বলেন, দেশের ৬৪ জেলায় শিল্পকলা একাডেমি রয়েছে। এমনি ভাবে যদি প্রতিটি শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চস্হ করা হয় তাহলে আমাদের সমাজে কোনো ধরনের অন্যায় অপরাধ থাকবে না। সাংস্কৃতিক অঙ্গনে যাদের অবদান আছে তাদের মাধ্যমে তারাই এ অঙ্গন নিয়ে কাজ করতে পারে। গত পরশু দিন আমি বৌমা নাটক দেখেছি।খুব ভাল লেগেছে। চাঁদপুর থিয়েটার ফোরামের সকল কর্মকাণ্ডে জেলা পরিষদের সব ধরনের সহযোগিতা থাকবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি জসীম উদ্দিন খান বাবুল। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা তানিয়া ইসতিয়াক খান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ শরীফ উদ্দীন পলাশ। ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ।

বিকালে চাঁদপুর নৃত্যঙ্গনের পরিবেশনায় নৃত্য শিল্পীরা মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। রুমা সরকারের নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করে রাত্রি কর্মকার, চৈতি, নিহা, অহনা, অর্পা, মেঘা, শ্রেয়সী, অথৈ, তানু,মামুসহ আরো অনেকে নৃত্য পরিবেশন করে।

সব শেষে সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ নাট্য মঞ্চের পরিবেশনায় নাটক মহুয়া মঞ্চস্হ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনঃ হৃদিকা বিশ্বাস রিয়া, আফসানা পাটোয়ারী, স্বাধীন দত্ত , সিয়াম খান, বিশ্বজিৎ দেবনাথ, মরিয়ম মাহি, পিপল দাস, তানজিল আহমেদ, কামরুজ্জামান শিশির, রিয়া, ঐশি, সূচনা, মাখুন্ন, মিমি, বৃষ্টি, মিতু, সিগ্ধা, মুগ্ধ, সঞ্জয়, আসিফুল ইসলাম সহ আরো অনেকে।

সম্পর্কিত খবর