প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির ব্যাপক কর্মসূচি

চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা বিএনপি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার ৮টি উপজেলায় দুই হাজার করে মোট ১৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি বিভিন্ন এলাকার পুকুর ও ডোবা থেকে কচুরিপানা পরিষ্কার, মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালি ও জনসভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম। সভায় জানানো হয়, আজ ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

একই দিনে জেলার প্রতিটি উপজেলায় দুই হাজার করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি বিভিন্ন এলাকার পুকুর ও ডোবা থেকে কচুরিপানা পরিষ্কার করে মাছের পোনা অবমুক্ত করা হবে। এছাড়া র‌্যালি, জনসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

চাঁদপুরে বিকেলে জনসভা : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর বিকেল ৪টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জনসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

এর আগে একই দিন দুপুর ১২টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মতিন বকাউল বাড়ি সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত খবর