চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড বিএনপি মাদক বিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে, মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জুয়া ও চাঁদাবাজির মতো সমাজবিরোধী কার্যক্রম প্রতিহত করার লক্ষ্যে চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগস্ট শনিবার শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী দ্বারকানাথ (ডি.এন.) হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আকতার হোসেন মাঝি।

১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবিব উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ ঢালীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, চাঁদপুর মডেল থানায় ওসি (তদন্ত) মোঃ ইউসুফ আলী, নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম, এসআই (সেকেন্ড অফিসার ডিবি) বিকাশ চক্রবর্তি, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাহিদা সুলতানা সেতু, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, দপ্তর সম্পাদক মোঃ সহিদ উল্যাহ ভুইয়া, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইমাম আলী মিজি প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন১০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল হাসেম, মক্কা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন হাওলাদার, চাঁদপুর জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজি প্রমূখ।

সম্পর্কিত খবর