ডা. দীপু মনির স্বামী সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজের ইন্তেকাল

চাঁদপুর খবর রির্পোট: বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স্বামী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই।

মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়সসহ অন্যান্য তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ব্যারিস্টার তৌফিক নেওয়াজের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পর্কিত খবর