চাঁদপুরে ফেসবুকে লাইভ প্রচারের ঘটনায় এম এ গাফ্ফার আটক : কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে এম এ গাফ্ফারকে আটক করেছে পুলিশ। গত ১৪ আগস্ট রাতে এম এ গাফ্ফারের পরিচালিত/সংশ্লিষ্ট ফেসবুক পেজ ‘জি নিউজ টিভি’-তে ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ চাঁদপুর আওয়ামী লীগের অফিস থেকে কয়জন নেতা-কমী মিছিল বের হওয়ার ঘটনা লাইভে প্রচার করায় ১৫ আগস্ট তাকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ। পরে কোর্টের মাধ্যমে তাকে চাঁদপুর জেল কারাগারে প্রেরণ করেন।

তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গাইন বাড়ি। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ দৈনিক চাঁদপুর খবরকে জানান, আটক এমএ গাফ্ফারের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছে। চাঁদপুর মডেল থানায় দায়ের করা মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারায় করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী মামলা নম্বর-৩৩। এতে বাদী হিসেবে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্য মো. আল আমিনের তথ্য উল্লেখ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়। তবে গাফ্ফারকে ঠিক কোন অভিযোগ বা মামলার কোন ধারায় সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য জানা যায়নি। এদিকে তার আটকের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে এমএ গাফফার নামে জনৈক সংবাদ কর্মী দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার সঙ্গে সম্পৃক্ত নেই বলে সতর্কতা বিজ্ঞপ্তি জারি করেছে দৈনিক চাঁদপুর কণ্ঠ কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর