
চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে ২০২৬সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় ও পর্যালোচনা সভা হয়েছে।
১৬আগস্ট (রবিবার) দুপুর ১২টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, ২০২৬ সালের এসএসসি ফলাফল পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করতে সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহানকে আহবায়ক ও সহকারী শিক্ষক মাও:শহীদুল ও সহকারী শিক্ষক বিপুল সদস্য করে একটি উপকমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে হবে। এ জন্য সকলে সম্মিলিত চেষ্টা করতে হবে। শিক্ষকদের আগমন ও প্রস্থান নিশ্চিত করতে হবে।
এবারের এসএসসি পরীক্ষায় যেসব বিষয়ে অকৃতকার্য হয়েছে,সেসব শিক্ষকদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। স্কুলের ক্যাম্পাসে প্রাইভেট কিংবা কোচিং করা যাবে না। ফলাফল উত্তোরণ ও ভালো করার জন্য ম্যানেজিং কমিটি- শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টায়ই পারে একটা সাফল্যজনক ফলাফল অর্জন করা। এখন থেকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের প্রত্যেকটি বিষয়ে কঠোরভাবে মনিটরিং করা হবে। নিয়মিত অভিভাবক সমাবেশ করা হবে। বিদ্যালয়ে ক্লাস চলাকালীন মাঠে খেলাধূলা করা যাবে না। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিযিদ্ধ থাকবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন মোল্লা,শিক্ষক প্রতিনিধি সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, অফিস সহকারি মো: মোস্তফা কামালসহ অন্যান্যরা।



