সন্ত্রাসবিরোধী মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে চাঁদপুরে গাফ্ফার আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে চাঁদপুরে সংবাদকর্মী গাফ্ফারকে আটক করেছে পুলিশ।

গত ১৪ আগস্ট রাতে তার পরিচালিত/সংশ্লিষ্ট ফেসবুক পেজ ‘জি নিউজ টিভি’-তে ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ চাঁদপুর আওয়ামী লীগের অফিস থেকে মিছিল বের হওয়ার ঘটনা লাইভে প্রচার করায় ১৫ আগস্ট সংবাদকর্মী গাফফারকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ। পরে কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গাইন বাড়ি। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, আটক গাফ্ফারের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছে।

চাঁদপুর মডেল থানায় দায়ের করা মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারায় করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে। মামলার এজাহার অনুযায়ী মামলা নম্বর-৩৩।এতে বাদী হিসেবে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্য মো. আল আমিনের তথ্য উল্লেখ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়।

তবে সংবাদকর্মী গাফ্ফারকে ঠিক কোন অভিযোগ বা মামলার কোন ধারায় সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য জানা যায়নি। এদিকে তার আটকের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর