চাঁদপুরে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ শুরু আজ

চাঁদপুর খবর রিপোর্ট : “রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে ধারন করে চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ আজ ১৬ আগষ্ট থেকে ১৮ আগষ্ট পর্যন্ত তিনদিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতথিি হসিবেে উপস্থতি থাকবনে চাঁদপুর-৩ আসনরে সংসদ সদস্য শখে ফরদি আহম্মদে মানকি, বশিষে অতথিি হসিবেে উপস্থতি থাকবনে চাঁদপুর জলো প্রশাসক আহমদে জয়িাউর রহমান। অনুষ্ঠানে সভাপতত্বি করবনে জলো মৎস্য র্কমর্কতা মোহাম্মদ ফখরুল ইসলাম।

তিনদিনব্যাপী কর্মসূচীর প্রথমদিন আজ ১৬ আগস্ট সকাল ৯টা ৪০মিনিটে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চাঁদপুর সদর উপজেলা প্রাঙ্গনে শেষ হবে।

সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে। সকাল ১০টা ২০মিনিটে সদর উপজেলা পরিষদের হল রুমে জাতীয় মৎস্য পক্ষের আলোচনা সভা ও সফল মৎস্য চাষী মো: শরীফ হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো: ইমাম হোসেন এর মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। ২য় দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৭আগস্ট সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা ও উপজেলার মৎস্য সম্পদ সংরক্ষন ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৫টায় চাঁদপুর জেলা তথ্য অফিসের সহযোগিতায় মোলহেডে চিত্র প্রর্দশণ করা হবে।

৩য় দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৮ আগস্ট সকাল ১১টায় সরকারি শিশু পরিবার চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ এর আয়োজন করা হবে। বিকাল ৩টায় চাঁদপুর মৎস্য কর্মকর্তার দপ্তর এর সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৬ আগস্ট থেকে তিনদিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়ে ১৮আগস্ট পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পর্কিত খবর