
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর আয়বৃদ্ধি, টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আইটি সরঞ্জাম, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ আজ ১৫ আগস্ট ২০২৬ শনিবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম সালিম উল্যা সেলিম এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন।
আয়োজক সূত্রে জানা যায়, প্রান্তিক জনগোষ্ঠীর আয়বৃদ্ধি, টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমানের উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপকারভোগীদের বিভিন্ন প্রয়োজনীয় আইটি সরঞ্জাম, সেলাই মেশিন ও ফুড কার্ট প্রদান করা হবে। চাঁদপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীদের উপস্থিত থাকার কথা রয়েছে।



