জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খানের মৃত্যুবাষিকীতে দোয়া

স্টাফ রিপোটার :চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খানের মৃত্যুবাষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৪ আগষ্ট ২০২৬ বাদ জুমআ শহরের মিশন রোড শাহী জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল্লাহ আল মামুন।

দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, যুগ্ম সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝী, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সহ-সভাপতি আফজাল হোসেন, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,

সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, আইনজীবী, পরিবারের সদস্যরা সহ মুসল্লিরা।

সম্পর্কিত খবর