
শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের ২০২৬ সালের নির্বাচনে সভাপতি পদে মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক পদে নোমান হোসেন আখন্দ এবং সাংগঠনিক সম্পাদক পদে মাহবুব হাসান বাবলু নির্বাচিত হয়েছেন।
শাহরাস্তি প্রেস ক্লাবের নির্বাচনে তিনটি গুরুত্বপূর্ণ পদে তারা নির্বাচিত হওয়ায় সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ এবং সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবলু দায়িত্ব পালনের মাধ্যমে শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
শাহরাস্তি প্রেসক্লাব ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে প্রেসক্লাবের কার্যক্রম আরও শক্তিশালী ও বস্তুনিষ্ঠ হবে বলে আশা করছেন সাংবাদিক মহল ও স্থানীয়রা।
এদিকে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য, শাহরাস্তি প্রেসক্লাব ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়।



